প্রেস বিজ্ঞপ্তি
পহেলা বৈশাখ, ১৪১৬
সাড়ে সাত বছরের অক্লান্ত পথ চলার পর ‘মুদ্রিত’ পড়শী গত বছরের কার্তিক মাসে (অক্টোবর-নভেম্বর ২০০৮) বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে। ছয় মাস বন্ধ থাকার পর এই বৈশাখ থেকে পড়শী আবার নিয়মিত মাসিক প্রকাশনা হিসাবে ফিরে এসেছে – কিন্তু এবার শুধুমাত্র ‘অন-লাইন’ পত্রিকা হিসাবে। অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের কারণেই সম্ভব হয়েছে এই নতুন যাত্রা।
অন-লাইন পড়শী পড়ার জন্য আসুন ওয়েব সাইটে www.porshi.com । এটাই পড়শীর পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের বাংলা নববর্ষের উপহার।
পড়শীর নবম বর্ষ প্রথম সংখ্যা (অন-লাইন প্রথম সংখ্যা)-র আকর্ষণগুলো এখানে তুলে ধরা হলো:
- মূল রচনাবলী : ‘যুদ্ধাপরাধীদের বিচার’ নিয়ে লিখেছেন দেওয়ান শামসুল আরেফীন, শেখ ফেরদৌস শামস, জাকিয়া আফরিন, সিরাজুল ইসলাম চৌধুরী ও সালেহীন মনোয়ার রেশাদ
- মুক্তিযুদ্ধের উপর শিল্পী তাজুল ইমামের আঁকা প্রচ্ছদ ছবি : ‘শপথ’
- নিয়মিত কলাম : মীজান রহমান, ওয়াহেদ হোসেনী, অনিরুদ্ধ আহমেদ ও জহিরুল ইসলাম নাদিম
- বিডিআর বিদ্রোহের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশেষ প্রতিবেদন : অনিকেত শামীম
- উত্তর আমেরিকায় বাঙালিদের দু’টো বিশেষ আয়োজন নিয়ে প্রাক-কথন :
- বঙ্গ সম্মেলন : আশফাক স্বপন
- ফোবানা সম্মেলন : সালেহীন মনোয়ার রেশাদ
- সাউদ চৌধুরীর সিডি ‘আমি যে গান গাই’ : ওয়াহিদা রশীদ তনু
- জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রভা-কে নিয়ে লিখেছেন মাসুম ডেইজি
- নিয়মিত বিভাগ ‘প্রযুক্তি বন্ধন’ : দলিলুর রহমান, এ এইচ এম বজলুর রহমান, মোহাম্মদ কাওছার উদ্দিন ও ভজেন্দ্র বর্মন
- ছোট গল্প : হামিদ কায়সার; কবিতা : কাজী রোজী, আবু মকসুদ, কাজল রশীদ; এবং কার্টুন : কুদ্দুস
পড়শী পড়ুন ও পড়শী সম্পর্কে আপনার মতামত জানিয়ে লিখুন : editors@porshi.com । আপনার পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের জন্যও পড়শী পড়ার আমন্ত্রণ রইলো। পড়শী হবে বিশ্ববাঙালির মুখপত্র।
সবার জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা।
ড: সাবির মজুমদার
ব্যবস্থাপনা সম্পাদক
ড: মাহমুদুল হাসান
নির্বাহী সম্পাদক
|